ত্রিকটু চূর্ণ অলৌকিক গুণসম্পন্ন আয়ুর্বেদিক ঔষধ।
নাম থেকেই বোঝা যায়, ত্রিকটু হলো তিনটি (ত্রি) গরম (কটু) দ্রব্যের সংমিশ্রণ।
ত্রিকটুতে ব্যবহৃত উপাদানগুলির প্রতিটি একক ভাবে শরীরের জন্য উপকারী কিন্তু যখন উপাদান তিনটি একত্রে ব্যবহৃত হয় তা বিস্ময়কর উপকারীতা নিয়ে আসে শরীরের জন্য।
ত্রিকটুতে ক্ষারীয় পাইপ্রাইন (Alkaloid piperine) নামক এক সক্রিয় উপাদান থাকে যা হজম ও শ্বাসকষ্টজনিত বিভিন্ন রোগ এবং অসুস্থতার চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আয়ুর্বেদাচার্যগণ গলার সংক্রমণ, চর্মরোগ, সাইনোসাইটিস, পেটফোলা বা গ্যাসের জন্য এবং হাঁপানির চিকিৎসায় ত্রিকটু প্রেসক্রাইব করেন।
ত্রিকটুতে থাকা সক্রিয় যৌগ ক্ষারীয় পাইপ্রাইন লিভারের টক্সিন ওভারলোডকে বিষমুক্ত (Detoxify) করতে সাহায্য করে সামগ্রিক ভাবে লিভারকে ভালো রাখে। আমরা বিভিন্ন কেমিক্যাল, অ্যালকোহল এবং ওষুধ সেবনের ফলে লিভারে যে থেকে বিষাক্ত উপাদানগুলি (Toxins) তৈরি হয় ত্রিকটু সে সবের গঠন ও তার কার্যকারিতার ধরন পরিবর্তন করে।